NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি!

NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি!
4.5/5 - (4 votes)

NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি!

স্বপ্ন দেখার বয়স যখন 16 তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা পুরোলো। সাধারণত 18 বছর পূর্ণ হওয়ার পর ভোটার তালিকায় নাম ওঠানো আর NID পাওয়ার চিরাচরিত প্রথা অবশেষে হতে চলেছে অতীত। শৈশব আর যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য খুলেছে এক নতুন দুয়ার। বয়সের ফ্রেম 18 কোটা ছোয়ার আগেই তাদের পকেটে শোভা পাবে লাল সবুজ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র

বাংলাদেশে বসবাসরত 16 ও 17 বছর বয়সী কিশোর কিশোরীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

NID For 16 Years Old

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে এই ঐতিহাসিক নির্দেশনার কথা। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 এর পাঁচ নম্বর ধারার উপর ভিত্তি করে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আদেশে বলা হয়েছে আবেদনের তারিখে যাদের বয়স 16 বা 17 বছর পূর্ণ হয়েছে বা হবে তারা NID জন্য আবেদন করতে পারবেন। তবে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। NID হাতে পেলেও তারা আপাতত পাবেন না ভোটাধিকার

১৮-র আগেই হাতে আসবে এনআইডি 2026

আবেদনকারীর বয়স 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম যুক্ত হয়ে যাবে ভোটার তালিকায়। ইসির NID অনুবিভাগের পরিচালক স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে দ্রুততম সময়ে এই সেবা নিশ্চিত করতে ইতমধ্যে দেশের সকল আঞ্চলিক জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। অনলাইন বা স্থানীয় নির্বাচন অফিসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে এই নিবন্ধন সম্পন্ন করা যাবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগের ফলে একদিকে যেমন তরুণরা শিক্ষা ও দাপ্তরিক কাজে NID ব্যবহারের সুযোগ পাবে।

অন্যদিকে ভোটার তালিকা হালনাগাত প্রক্রিয়া হবে আরো স্বচ্ছ ও নির্ভুল। 12 কোটি 77 লাখ ভোটারের এই দেশে তারুণ্যের এই নতুন অন্তর্ভুক্তি ডিজিটাল বাংলাদেশের ভিতকে আরো শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে।

এখন থেকে আপনি আপনার বয়স যদি 16 হয় তাহলেই কিন্তু আপনি NID জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেদিন আপনার বয়স 16 বছর পূর্ণ হবে সেদিন থেকেই আপনি NID আবেদন করতে পারবেন। আগে 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন 16 বছর বয়সী নাগরিকদের বিভিন্ন সেবার সুবিধা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে।

এখন প্রশ্ন হলো কেন এই সিদ্ধান্ত?

এখানে বলা হচ্ছে যে বর্তমানে পাসপোর্ট করা, কলেজে ভর্তি, ব্যাংকিং সেবা নেওয়া কিংবা নানা সরকারি বেসরকারি কাজে NID কিন্তু প্রয়োজন হয়।

NID card required Document 2026

NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি!

অনেক 16 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী NID না থাকায় এসব সেবা পেতে সমস্যায় পড়ছিলেন। সেই বাস্তবতা মাথায় রেখেই নির্বাচন কমিশন এই প্রজ্ঞাপন জারি করে। তবে একটি বিষয় পরিষ্কার আবেদন করার দিন আপনার বয়স অবশ্যই 16 হতে হবে। এবার যদি কথা বলি যে প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে সেসবের ব্যাপারে। তো এখানে যেটা বলা হয়েছে যে প্রথমত যেটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধনের কপি

  • ইয়েস জন্ম নিবন্ধনের কপি লাগবে।
  • এটি অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং বাংলা ইংরেজি দুই ভাষাতে হওয়া ভালো।
  • এরপর দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো আপনার এসএসসি বা অন্য কোন শিক্ষাগত সনদ থাকা।
  • তা বয়স প্রমাণ হিসেবে দেওয়া যেতে পারে।
  • না থাকলে শুধু জন্ম নিবন্ধনই যথেষ্ট।

এরপর তৃতীয়ত ঠিকানা প্রমাণের জন্য একটা ইউটিলিটি বিলের কপি লাগবে। সেটা হতে পারে বিদ্যুৎ, সেটা হতে পারে গ্যাস বা পানির বিল। যে কোন একটা হলেই হবে। আপনি যেখানে এখন বর্তমানে থাকেন সেই জায়গার একটা এরকম একটা কপি লাগবে যাতে আপনার ঠিকানাটা ভেরিফাই হয় যে আপনি আসলে ওখানকার বাসিন্দা। এরপর লাগবে আপনার বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপিপিতা-মাতার NID কার্ডের ফটোকপিও দিতে হবে। প্রয়োজনে নাগরিকত্ব সনদ লাগতে পারে।

NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি 2026

এটার জন্য কিভাবে আপনি কি করবেন?

আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন বা পৌরসভা হলে সেখান থেকে সংগ্রহ করতে হবে। সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তবে ঠিকানা জটিলতা থাকলে প্রয়োজন হতে পারে। আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হবে। আপনাকে জাতীয় পরিচয়পত্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পর ফর্মের প্রিন্ট কপি নিয়ে উপরোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। সংক্ষেপে বললে 16 বছর পূর্ণ প্রয়োজনীয় কাগজ প্রস্তুত অনলাইনে আবেদন সম্পূর্ণ হলেই আপনি NID জন্য যোগ্য হয়ে যাবেন। NID For 16 Years Old – ১৮-র আগেই হাতে আসবে এনআইডি!

যাদের 16 বছর পার হয়ে গেছে তারা চাইলে এখনই আবেদন করতে পারেন। আর যাদের 18 হয়ে গেছে তারা তো যেকোনো সময় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category
Shop
Home
Wishlist
Account
×