Family Card ( BNP ) ‘ফ্যামিলি কার্ড’ পাবেন কীভাবে
দেশের পাঁচ কোটি পরিবারকে Family Card দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BNP সরকার। পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ পাবেন পরিবারের গৃহকর্ত্রী। যা তার ক্ষমতায়ন ভূমিকা রাখবে।
কিন্তু কোন প্রক্রিয়ায় পাওয়া যাবে এই Family Card ?
ঘরে বসে কি আবেদন করা যাবে?
আর আবেদন করতেই বা কি কি লাগবে?
ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে।
সব মায়েরা যারা পরিবারের প্রধান উনারা পাবেন। খুব অল্প সময়ের মধ্যে চলতি রমজান মাসেই
শুরু হতে যাচ্ছে BNP সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য Family Card চালুর কর্মসূচি বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়েছে নতুন এই সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তার এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হবে।
ফ্যামিলি কার্ড (Family Card) কিভাবে পাবো
তবে এই ফ্যামিলি কার্ড পেতে হলে আগে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে।
কিন্তু কিভাবে সেই আবেদন করতে হবে তা হয়তো বেশিরভাগ মানুষই এখনো জানেন না। শুধু তাই নয় আবেদন করতে কি কি লাগবে হয়তো সেটাও জানা নেই অনেকের। জানা গেছে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে।
প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের এই তিনটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর। যে নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।
ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026
Family Card ( BNP ) ‘ফ্যামিলি কার্ড’ পাবেন কীভাবে
কিন্তু কিভাবে করা হবে এই আবেদন?
পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে। প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করা হবে। এরই মধ্যে Family Card প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গত 19 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
Family Card নিয়ে কোনো দুর্নীতির জায়গা নেই
এদিকে Family Card প্রদানের ক্ষেত্রে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে উল্লেখ করে রোববার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধার বাইরে না থাকে তা নিশ্চিত করতেই এই মাল্টিলেভেল স্ক্রিনিং বা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হচ্ছে এই প্রক্রিয়ায় কোন ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না।
Family Card দিতে যে কোন ধরনের পিক এন্ড চুজ এরকম কোন সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না। সো ডিসক্রিমিনেশনের কোন ধরনের সুযোগ না থাকে। সব মায়েরা যারা পরিবারের প্রধান উনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রি মাননীয় প্রধানমন্ত্রী এটা ফেলিকার ডিস্ট্রিবিউশন এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন। সরকারের আশা এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যোগ হবে নতুন মাত্রা। Family Card ( BNP ) ‘ফ্যামিলি কার্ড’ পাবেন কীভাবে?
FAQ
Family Card Online Apply 2026 – ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026
Family Card কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করা যাবে আজকের Post মূলত সেই বিষয় নিয়ে। চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আসলে আবেদনটা করতে হয়। More
কোন উপজেলায় পাচ্ছে Family Card?
সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি তারা বলছে যে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে হচ্ছে বনানীর করাইল বস্তি তারপর হচ্ছে পাংসা এগুলো উপজেলার নাম তারপর হচ্ছে পতেঙ্গা বাঞ্চারামপুর এটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া হবে। তারপর হচ্ছে লামা তারপর হচ্ছে কালিশপুর চর ফ্যাশন এটা ভোলাই হতে পারে। তারপর হচ্ছে ধীরাই তারপর হচ্ছে ভৈরব। এটা কিশোরগঞ্জে ভৈরব হতে পারে।
তারপর হচ্ছে বগুড়া সদর। তারপর হচ্ছে লালপুর। এটা সম্ভবত নাটুরে হতে পারে। তারপর টাকুরগাঁ ও নবাবগঞ্জ। এগুলা। আমি যে তথ্যগুলো দেখাচ্ছি বা জানাচ্ছি এগুলো আসলে একদম অথেন্টিক নিউজপেপার থেকে নেওয়া। এটা আমার মন করা কোন তথ্য না। সো এইসব উপজেলায় আপাতত হচ্ছে Family Card দিবে।