এনআইডিতে যুক্ত হচ্ছে ডাকনাম – Nicknames are being added to NID 2026
এখন থেকে জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির মূল নামের পাশাপাশি যুক্ত হবে ডাক নাম।
আর ভোটার হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে বিশিষ্ট ব্যক্তির সুপারিশের নিয়ম। দীর্ঘদিন ধরেই NID জালিয়াতি এবং রোহিঙ্গা বা বিদেশী নাগরিকদের ভোটার হওয়া নিয়ে যে অভিযোগ ছিল সে জালিয়াতি রোধেই এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’ নতুন ভোটার হতে লাগবে সুপারিশ
জাতীয় পরিচয়পত্র বা NID বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিকত্বের অন্যতম দলিল। সম্প্রতি নির্বাচন কমিশনের NID উইং এর মহাপরিচালক এএসএম হুমায়ুন কোভিদ জাতীয় পরিচয়পত্র নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। যেখানে ব্যক্তির মূল নামের পাশাপাশি থাকবে ডাকনামও। এছাড়া ভোটার হওয়ার জন্য প্রয়োজন হবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ। মূলত পরিচয় গোপন করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাদের শনাক্ত করতেই এই ডাক নাম বা স্থানীয়ভাবে পরিচিত নামটি যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন বলছে বর্তমান এNID ডেটাবেজে ব্যক্তির নাম ও মা-বাবার নাম থাকলেও পারিবারিক বা এলাকায় পরিচিত নামটি না থাকায় অনেক সময় নাগরিক শনাক্তকরণে জটিলতা তৈরি হয়।
ভোটার হতে লাগবে সুপারিশ
এখন NID কার্ডের তথ্য আরো সমৃদ্ধ ও নির্ভুল করতেই এই পরিবর্তন আনছে ইসি। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো ভোটার হওয়ার প্রক্রিয়ায় এলাকার একজন সম্মানিত বা বিশিষ্ট ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করা। অতীতে বিশেষ করে রোহিঙ্গা বা অবৈধ নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে অভিযোগ উঠেছিল তার ঠেকাতেই কমিশন এই কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে নিবন্ধন ফর্ম দুইয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর রাখা হবে। কমিশন মনে করছে স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকার পরিচিত কোন বিশিষ্ট ব্যক্তি যখন আবেদনকারী সত্যতা যাচাই করবেন তখন ভুয়া বা বিদেশী নাগরিকদের পক্ষে বাংলাদেশী ভোটার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।
জাতীয় পরিচয়পত্রের ভোটার নিবন্ধন
এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরো স্বচ্ছ হবে বলে আশা করছেন ইসি কর্মকর্তারা। এতদিন NID জালিয়াতির সাথে জড়িত অপরাধীরা সহজেই পরিচয় লুকাতে পারতো। কিন্তু নতুন এই নিয়মের ফলে একজন ব্যক্তির জন্মগত পরিচয়, পারিবারিক পরিচয় এবং স্থানীয় পরিস্থিতি এই তিন স্তরের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে জালিয়াতি করে NID পাওয়ার যে প্রবণতা তা অনেকটা কমে আসবে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন এই বিশিষ্ট ব্যক্তি কারা হবেন তাদের কিভাবে নির্বাচন করা হবে এবং এই সুপারিশ প্রক্রিয়াটি যেন হয়রানী বা দুর্নীতির সুযোগ তৈরি না করে সেদিকে কমিশনকে করা নজর রাখতে হবে।
দীর্ঘদিন ধরে NID নিয়ে যেসব প্রশ্ন ছিল এই পরিবর্তনের মাধ্যমে তার একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে নির্বাচন কমিশন। একদিকে ডাকনাম যুক্ত করে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ করা, অন্যদিকে স্থানীয় প্রভাবশালী বা সম্মানিত ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে ভোটার তালিকায় নির্ভুলতা নিশ্চিত করা। সব মিলিয়ে ইসি এখন চাইছে NID নিবন্ধনকে নিরাপদ করতে।
FAQ
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন 2026
আপনি যদি নতুন ভোটার হতে চান ভোটার হওয়ার জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই চাইলে ঘরে বসেই অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন কমপ্লিট করতে পারবেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা কমপ্লিট প্রসেসে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন এবং সেটি চাইলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন অথবা যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে কম্পিউটার দিয়েও করতে পারেন। তো আপনি আবেদন করার পর আপনার আবেদনটি কি করবেন বা আবেদনের সাথে আপনি কি কি ডকুমেন্ট এড করবেন? আপনাকে আবেদন নিয়ে কোথায় যেতে হবে কমপ্লিট প্রসেস। More
বয়স ১৬ বছর পূর্ণ হলে নাগরিকদের এনআইডি দেয়ার সিদ্ধান্ত ইসির
বয়স 16 বছর পূর্ণ হলে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার এ বিষয়ে ইসির এনআইডি অনুরূপ বিভাগ পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে আবেদনের তারিখে যেসব বাংলাদেশী নাগরিকের বয়স 16 বা 17 বছর পূর্ণ হয়েছে বা হবে তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12 কোটি 77 লাখ 11793 জন। More
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
তো আমরা সকলেই জানি Birth Certificate ( জন্মনিবন্ধন ) মানেই হচ্ছে কিন্তু গভমেন্টের কাছে আপনার জন্মের তথ্যগুলো নিবন্ধন করা। হ্যাঁ। তো সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের স্কুলে ভর্তি মানে স্কুল ভর্তির জন্য বা এনআইডি করার জন্য বা পাসপোর্ট করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে। তো ফারস্টেই জেনে নেই জন্মনিবন্ধন সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্ট আপনার কালেক্ট করতে হবে ফারস্টে। More